করোনা থেকে বাঁচতে ৫জি টাওয়ারে আগুন

৫ এপ্রিল, ২০২০ ০৯:৫০  
মহামারি করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। ইতিমধ্যে প্রাণঘাতী এ ভাইরাস নিয়ে নানা কৌতুহল জেগেছে সবার মনে। একে পুঁজি করে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। এরমধ্যে এমন গুজবও ছড়ানো হয়েছে যে, ফাইভ জি নেটওয়ার্কের কারণে করোনা ছড়াচ্ছে। এ গুজবের জেরে শুক্রবার আগুন লাগানো হয়েছে বার্মিংহামের একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, গত কয়েক দিনে যুক্তরাজ্যের সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে যে, ৫জি নেটওয়ার্ক করোনাভাইরাস ছড়াতে সাহায্য করে। এরপর অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখতে থাকে- করোনা সংক্রমণ থেকে বাঁচতে যার যার এলাকার ৫জি টাওয়ার গুঁড়িয়ে দাও।